রাজধানীর শ্যামপুর সালাউদ্দিন পাম্পের পূর্ব পাশে ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক ঘটনা দুইজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অজ্ঞাত পুরুষ (৬৫) ও অজ্ঞাত পুরুষ (৭০)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার ও বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ শামীম জানান,আমরা খবর পেয়ে শ্যামপুর সালাউদ্দিন পাম্পের পূর্ব পাশের ফ্লাইওভারের সিঁড়ির নিচে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরের প্রকৃতির ওই এলাকায় থাকতো। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে, কামরাঙ্গীরচর এলাকায় রাস্তা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ- পরিদর্শক (এস আই)মোহাম্মদ শামীম জানান,আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর এলাকায় রাস্তায় থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ওই এলাকায় থাকতো। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.