রাজধানীর যাত্রাবাড়ীর কুতব খালি পকেট গেইট চেকপোষ্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ শাহ্ আলম(২৮)নামে এক পুলিশকনস্টেবল আহত হয়েছে। আহত যাত্রাবাড়ী থানায় কর্মরত আছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি)বিকেলে দিকে এই ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা পুলিশের নায়েক নজরুল ইসলাম জানান,যাত্রাবাড়ীর কুতুবখালীর পকেট গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় অজ্ঞাত দুজন ব্যক্তির কাছে দুটি ব্যাগ ছিল। সেটি তল্লাশি করতে চাইলে কোন কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, আহত শাহ আলম যাত্রাবাড়ী থানায় কর্মরত কং /১৭৫৩৯ ও বিপিঃ৯৩১৩১৫৮৯২৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,যাত্রাবাড়ী থেকে শাহ আলম নামের এক পুলিশ কনস্টবল অজ্ঞাত ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তাকে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে হলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.