গাজীপুরে জয়দেবপুর মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় মোছাঃ পারভিন আক্তার (৩২)নামের আরো একজনের জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।এই নিয়ে মৃত্যুর সংখ্যা চার।
রবিবার(০৪ মে)ভোর চারটার দিকে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।রবিবার(২৭ এপ্রিল)রাত পৌনে এগারোটার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়েছে।
জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে।রবিবার(০৪ মে)ভোরে চিকিৎসাধীন অবস্থায় পারভীনের মৃত্যু হয়েছে তার শরীরে ৩২ শতাংশ দগ্ধ ছিল, এর আগে সীমা ও তাসলিমা ও আয়ান নামের তিনজনের মৃত্যু হয়েছে।এই নিয়ে ৪জনের মৃত্যু হলো মোছাঃ তানজিলা বেগম নামের একজন এখনো ভর্তি রয়েছে তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে অবস্থায় অসংখ্যজনক বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.