কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ। দগ্ধরা হলেন,মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭),উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি)সকাল ৬টার দিকে
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ চারজন আমাদের এখানে এসেছে।মনোয়ারা বেগমের শরীরের ২শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে অবস্থা আশংকাজনক ও দুইজনকে অবজার্বেশনে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.