দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। চলমান অভিযানের অংশ হিসেবে গত সাতদিন দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি মাছ উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ১১.২৮ ঘটিকায় গণমাধ্যমে পাঠানো ঢাকাস্থ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৫ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৯৩ কেজি মাছ, ৭ হাজার ২০০ রেণু পোনা, ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩১০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪)টি ড্রেজার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩০৬ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫৬)টি মৎস্য আইন, ২৪টি বেপরোয়া গতি আইন, ৯টি অপমৃত্যু, ১টি বালুমহাল, ১টি নদী দুষণ এবং ১টি চুরি মামলাসহ মোট ৯২টি মামলা দায়ের করা হয় এবং ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.