রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে ৩জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, মোছাঃ ফাতেমা বেগম (৪০),মোছাঃ সাদিয়া আক্তার (২০) ও মোছাঃ ইসরাত(১১)। তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে।
বুধবার (০৭ মে)ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌসী জানান,ভোরের দিকে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেস থেকে বিস্ফোরণ হয়ে আমার বোন ফাতেমা তার মেয়ে সাদিয়া ও সাদিয়ার মেয়ে ইসরাত দগ্ধ হয়।পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। বর্তমান,মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান এলাকা স্বামী ইসমাইলের সঙ্গে ভাড়া থাকতেন।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,মোহাম্মদপুর থেকে তিনজন একই পরিবারে আমাদের এখানে এসেছে।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তিন জনকেই ভর্তি দিয়েছি।তাদের মধ্যে,ফাতেমার ৭ শতাংশ দগ্ধ হয়েছে,সাদিয়ার ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে তাদের ফেস বার্ন রয়েছে।ইসরাতের অবস্থা অসংখ্যজনক জনক বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.