রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার একটি গ্যারেজে বিদ্যুতের কাজ করার সময় মোঃ মিন্টু (৪০)নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। নিহত ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
রবিবার(০১ মার্চ)বিকেল সাড়ে ৫টার দিকে দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রেশমা আক্তার জানান, আমার স্বামী পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।শনির আখড়া এলাকায় একটি গ্যারেজে বিদ্যুতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।পরে আমরা খবর পেয়ে আমার স্বামী- কে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া থানার নয়দাপাড়া গ্রামে মজু মিয়ার ছেলে।বর্তমানে যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় থাকতো , আমার দুই ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.