শীত শেষে বসন্ত শুরু হলেও রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছিল। দিনের বেলার রোদ কোনো কোনো ক্ষেত্রে বেশ অসহনীয় হয়ে উঠিছিল। সোমবার সকালেও আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
তবে স্বস্তির খবর হচ্ছে, সোমবার দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি। পরে শুরু হয় ভারী বৃষ্টিপাত।
বৃষ্টির কারণে বিকেলে অফিস ছুটির পর ব্যস্ত নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এর ফলে ইফতার করতে ঘরমুখী মানুষদের সড়কে আটকে দেখা গেছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আগামীকাল ৩ মার্চও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.