মিরপুরে একাধিক মামলা ও হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ওরপে শাবু ও মাসুদ রানা ওরফে বৌচা কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মিরপুর মডেল থানার পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে ওই কুখ্যাত ডাকাতদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতাদের কাছ থেকে ৭ টি দেশীয় অস্ত্র, ৯ টি মোবাইল ও ৩ টি শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় তারা জড়িত। সম্প্রতি কল্যাণপুর এলাকায় বাবুল নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপায় শাবু,বৌচা ও প্রিন্সি নামের কুখ্যাত ডাকাতরা। সেই অভিযোগেরই রেস ধরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানান ,চুরি, ছিনতাই, ডাকাতদের ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ। এছাড়াও এই ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ সময় অভিযানটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নির্দেশে পরিচালনা করেন এসআই মামুন মিয়া,তরিকুল ইসলাম,উৎপল ও
এএসআই আসমাউল,মাহাফুজ,রুহুল আমিন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.