ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এছাড়া লেবানন থেকে রকেট হামলার জেরে গ্যালিলি প্যানহ্যান্ডেল এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে।
এর মধ্যেই জেরুজালেমে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা
ইরান থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত হওয়ায় উত্তর ইসরায়েলজুড়ে আগাম সতর্কতা জারি রয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র আগমনের সতর্কতা জারি করার পর জেরুজালেমে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর নতুন করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
সে সময় ইরান থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত হওয়ায় উত্তর ইসরায়েলজুড়ে আগাম সতর্কতাও জারি রয়েছিল। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বারবার নির্দেশ দেওয়া হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.