ইরানের জেনারেল কিওমারস হায়দারি বলেছেন, ইরান তাদের লক্ষ্য অর্জন না করা এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাকে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-কমান্ডার হায়দারি বলেছেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে কোনো বিষয় নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি, এবং আমরা এই যুদ্ধ শেষ করব তখনই, যখন আমাদের লক্ষ্য অর্জিত হবে এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের জন্য অনুতপ্ত ও হতাশ করা যাবে।’
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.