রাজধানী তেজগাওঁ থানা সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে নেশা খাওয়াকে কেন্দ্র করে মাদক সেবনকারী কাঁচে এক টুকরার আঘাতে মইজুল ওরফে (কালু)(১৬) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক হামিদুল থানায় আটক রয়েছে।
শুক্রবার(০৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় মইজুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু মোঃ আমিন জানান,তেজগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে নেশা খাওয়াকে কেন্দ্র করে মাদক সেবনকারী হামিদুল ভাঙা কাঁচে এক টুকরা দিয়ে ময়জুলকে ঘাড়ের বাম পাশে আঘাত করলে গুরুতর আহত হয়।পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় থাকতো ও ভাঙ্গারি কাজ করতো। এই ঘটনায় হামিদুল কে তেজগাঁও থানায় আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।বাহক মোছাঃ মরিয়ম ০১৯৮১-০৫১৩৫৬
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.