রাজধানীর কলাবাগানে ফ্রী স্কুল স্ট্রিট রোড হাতিরপুল পুকুরপাড় এলাকায় রাস্তার উপর থেকে শাহিন রহমান(৪২)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের রক্তাক্ত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার(৮ মে)সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরুল কবির জানান, আমরা খবর পেয়ে সাড়ে ভোর ৫ টার দিকে কলাবাগান ৩৮০/ ১ ফ্রি স্কুল স্ট্রীট রোড হাতিরপুল পুকুরপাড় বাসার সামনে রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান,স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।তার নাক দিয়ে রক্ত,মাথা মগজের গলিত অংশ বের হচ্ছে,জিহ্বার উপরে রক্ত দেখা যাচ্ছে।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামে বাড়ি,ময়মনসিংহ জেলা কোতোয়ালি থানা কাউন্দিয়া এলাকার আবেদ আলী ছেলে।বর্তমানে কলাবাগান এলাকায় তিনি থাকতেন বাসার নম্বর জানা যায়নি বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.