রাজধানীর মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্লাট থেকে এরশাদ আলী খান(৩৮)নামে এক ব্যবসায়ী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ আব্দুল বাতেন জানান,দিবাগত রাত ১২টার দিকে মুগদা মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এরশাদের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি নিহতের দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জেরে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত এরশাদ আলীর গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার ভর মাধাইমুড়ি গ্রামে মোঃ রইস উদ্দিন খানের সন্তান। বর্তমানে মুগদা মান্ডার গ্রীন মডেল টাউন ৮নং রোড এ-ব্লকের ফ্ল্যাট ৪-বি এ-২ বাসায় থাকতেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.