মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিচতলায় এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের যাত্রী নারীসহ ৫জন নিহত হয়েছেন।নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০), ড্রাইভার মো . মাহবুব হোসেন (৪০) ও ঘটনাস্থলে এক নারী মরদেহ রয়েছে ।
বৃহস্পতিবার (৮মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে । এবং ৪ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এই ঘটনায় শিশুসহ ছয় জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতে আত্মীয় স্বর্ণা আক্তার জানান,আমরা মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারী আফসানা কে নিয়ে শিশুসহ ঢাকা গ্রীন রোডে সিটি হাসপাতালে আসার পথে হঠাৎ অ্যাম্বুলেন্সে চাকা ফেটে যায়। পরে অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সাইডে দাঁড়িয়ে ছিল ও কিছু লোক অ্যাম্বুলেন্সে ভিতর ছিল। অ্যাম্বুলেন্সে নতুন চাকা লাগানোর সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ড্রাইভার সহ আমাদের পাঁচ জন মারা যায়।পরে গুরুতর আহত অবস্থায় বাকি সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার ধুপখালী গ্রামের সামাদ ফকিরে মেয়ে(আফসানা)ড্রাইভারের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। এদিকে আশরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী জানান, আমাদের থানায় এক নারীর মরদেহ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। শ্রীনগরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নিহতদেরকে উদ্ধার করি। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জানতে পারি এই ঘটনায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ চারটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।এই ঘটনায় আরেক নারীর মরদেহ ঘটনাস্থলেই রয়েছে বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.