রাজধানীর মিরপুর পল্লবীর মানিক দি বাজার এলাকায় ওয়াসার পাইপ লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে। নিহত হলেন, মোহাম্মদ আব্দুল লতিফ (৬০) ও আহত মোহাম্মদ হানিফ (৫৫)।
শুক্রবার (৯ মে) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন ও হানিফ জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তাদেরকে হাসপাতলে নিয়ে আসা সহকর্মী রবিন জানান, আমরা ভোরের দিকে মিরপুর পল্লবীর মানিক দি বাজার এলাকায় ওয়াসার পাইপ লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুইজন আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে লতিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও হানিফকে চিকিৎসাধীন রয়েছেন।আমরা তাদের পূর্ণ ঠিকানা জানিনা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.