উত্তরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় মোছাঃ সোনিয়া আক্তার(২৫) নামের এক অন্তসত্ত্বা নারীর জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ১জনে দাঁড়ালো।
রবিবার (০৮ মার্চ) জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসি ইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,সকাল১০টা দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে অন্তঃসত্ত্ব সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে।তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল,তার ইনহেলিশন ইনজুরি ছিল, এই ঘটনায় তার স্বামী মোঃ রুবেল (২৮)), মেয়ে রোজা (০৩),সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মোঃ এনায়েত (৩২), তার স্ত্রী মোছাঃ দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মোঃ হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯)আবু কালাম রুবেল (৩৫) জাতীয় বার্নে চিকিৎসাধীন হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.