টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড আমার বউও পাবে, কিন্তু টাকা পাবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 11, 2026 2:00 am

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, ওঁরাও—সবাই পাবে। ফ্যামিলি কার্ড আমার বউও পাবে; কিন্তু আমার বউ টাকা পাবে না, কার্ডটা পাবে। ডিসি সাহেবের মিসেসও কার্ড পাবেন, কিন্তু সুবিধা পাবেন না, অর্থাৎ উপকারভোগী হবেন না। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই কার্ড জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য উন্মুক্ত। কার্ডের জন্য নাগরিকদের কোনো টাকা দিতে হয় না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমাজকল্যাণমন্ত্রী বলেন,
সচ্ছল ব্যক্তিদের কার্ডে উল্লেখ থাকবে যে, কার্ডের প্রাপ্য টাকা তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য দান করেছেন। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মা-বোনদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের ছেলে-মেয়েদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা। পর্যায়ক্রমে সারা দেশের ১৪টি অঞ্চলেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে মন্ত্রী জানান।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, মেয়েদের বিনা মূল্যে স্কুলে যাওয়া ও বই পাওয়ার কার্যক্রমের পেছনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই তাদের দলের লক্ষ্য।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রীর দিনাজপুর সফরের কথা উল্লেখ করে তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওইদিন খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং হয়তো এলাকাবাসীর সঙ্গে ইফতারও করবেন। এই সুযোগ কাজে লাগাতে স্থানীয়দের মারামারি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

নারী কাবাডি সিরিজ শেষটা রঙিন হলো না বাংলাদেশের

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেসির বিদায়ে আর্জেন্টিনায় ম্যাচ থামিয়ে শ্রদ্ধা জানানোর অভিনব সিদ্ধান্ত

দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করল প্রশাসন

কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

দুর্বৃত্তের কিল ঘুষিতে এক আইনজীবীর মৃত্যু