টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে চাঁদা দাবি ও দোকানে হামলা: শুটার রাব্বি-রেজাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 10, 2026 2:49 pm

সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনায় আশিকের নির্দেশের কথা স্বীকারের দাবি, বিদেশি নম্বরসহ ফোন জব্দ।

রাজধানীর পল্লবীতে বিদেশি নম্বর ব্যবহার করে ফোনে চাঁদা দাবি, দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুটার রাব্বি, শুটার রেজা, আবু বক্কর ও রাশেদ। তারা পল্লবীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভইরা দে’ চোরা আশিকের গ্যাংয়ের সদস্য বলে পুলিশের সূত্রে জানা গেছে।
শনিবার রাত পৌনে একটার দিকে পল্লবী থানার আদর্শ নগর, ৫৪ প্লট ও বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশের জিজ্ঞাসাবাদে শুটার রেজা গত ১৪ তারিখ পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনা ‘ভইরা দে’ আশিকের নির্দেশে ঘটানো হয়েছে বলে তিনি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ছাড়া গত শুক্রবার পল্লবীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় একটি পিজ্জার দোকানে বিদেশি নম্বর ব্যবহার করে ফোনে চাঁদা দাবি এবং পরে দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথাও গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন বলে জানা গেছে।

অভিযানের সময় শুটার রাব্বির কাছ থেকে বিদেশি নম্বরযুক্ত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ওই ফোন ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

পল্লবী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে।

তবে, এখনো ধরাছোঁয়ার বাইরে ভইরা দে গ্যাংয়ের মূল হোতা ভইরা দে চোরা আশিক ও তার অন্যতম সহযোগী শুটার রবিন, শুটার আলামিন, মাদক রাসেল, শুটার ইমন ও ফয়সাল সহ বেশ কয়েকজন।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মূল হোতা সহ বাকি সবাইকে দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের রিজার্ভ আরও বাড়ল

যাত্রাবাড়ীতে পূজামণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ যুবক আটক: আনসার-ভিডিপির সক্রিয় তৎপরতা

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান

পাকিস্তানে ব্যর্থ আলোচনা,ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিত্রে আবারও ভয়াবহ যুদ্ধের শঙ্কা!

নাসির নগরে বিভিন্ন স্থানে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি ও খাওয়ার ধূম

দেশে বাড়ছে এইচআইভির সংক্রমণ আক্রান্তদের বেশিরভাগই তরুণ-অবিবাহিত

ডিসেম্বরে চট্টগ্রামে বসছে বডিবিল্ডিংয়ের মহাযজ্ঞ।আন্তর্জাতিক বিচারক, নতুন ক্যাটাগরি ও ‘সেলিব্রেশন নাইট’—জমকালো আয়োজনে ‘মি. চট্টগ্রাম ২.০’

শুক্রবার তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক