টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলের মধুবাগ নির্মাণাধীন ভবনের দেওয়াল চাঁপা পড়ে এক নারীর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
March 13, 2026 11:07 pm

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ ৩ নম্বর গলি এলাকার নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে পথচারী মোছাঃ রাশেদা বেগম(৩৮)নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বাসা বাড়িতে কাজ করতো ।

শুক্রবার(১৩মার্চ)রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকাদ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত রাশেদাকে হাসপাতলে নিয়ে আসা সাখাওয়াত হোসেন জানান, নিহত রাশেদা বাসা বাড়িতে কাজ করে কাজ শেষে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে মধুবাগ ৩ নং গলি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মানাধীন ভবনের দেওয়াল ভেঙ্গে ওই নারীর উপরে চাপা পড়ে এতে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা।

তিনি আরো জানান, নিহত রাশেদার গ্রামের বাড়ি,গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামে মোঃ সাইফুল ইসলামের স্ত্রী।বর্তমানে মধুবাগ তিন গলির রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান 

গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায়

নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধকে দেখতে ঢামেকের বার্নে দুই মন্ত্রী ৫০,০০০/= টাকা করে আর্থিক সহায়তা:মন্ত্রী

পটিয়ার শান্তি, উন্নয়ন ও গনতন্ত্রের জন্য ধানের শীষে ভোট দিন – এনামুল হক এনাম পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি পালন

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স