টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 16, 2026 11:37 pm

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর- রুনী মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারে ডিজেসি’র সদস্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, সকল প্রতিকুলতা মোকাবেলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমান করতে হবে। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, সাংবাদিকরা এখন কঠিন সময় পার করছেন। অনেকেই ভুয়া মামলার আসামী হয়ে ফেরারি জীবন পার করছেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আরিফ সোহেল বহুধা বিভক্ত সাংবাদিক সমাজ এক কাতারে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে কলম সৈনিকদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ডিইউজের কল্যাণ সম্পাদক শাজাহান স্বপন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জহর ইকবাল, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা ও আতিকুল ইসলাম সহ সহযোগী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩

শোক সংবাদ

যৌন নিপীড়নের ভয়ঙ্কর তথ্য ‘আওয়াজ ডট বিডি’তে,এ পর্যন্ত লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে ৬০ জন

বিদ্যুৎস্পৃষ্ট

পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু