টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হত্যার দাবির পর লারিজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 17, 2026 7:27 pm

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি ওঠার পর তার এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে। তবে বার্তাটি তার নিজের লেখা কি না বা ঠিক কখন লেখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদন মতে, মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই দাবির পরপরই লারিজানির এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে হাতে লেখা একটি নোট সংযুক্ত ছিল। একই বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করা হয়েছে, যাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান নৌবাহিনীর যোদ্ধাদের জানাজা উপলক্ষে: তাদের স্মৃতি ইরানি জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এবং এই শাহাদাতবরণ বহু বছর ধরে সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামি প্রজাতন্ত্র সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

এর আগে গত শুক্রবার তেহরানে আল-কুদস দিবসের র‍্যালিতে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অংশ নিতে দেখা যায় লারিজানিকে। ওই সমাবেশে বোমা হামলার ঘটনাকে তিনি ইরানের শত্রুদের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, এই ধরনের হামলা ভয় ও হতাশা থেকেই করা হয়। যে শক্তিশালী, সে কখনও মিছিলে বোমা হামলা করে না। এতে স্পষ্ট যে তারা ব্যর্থ হয়েছে।

সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন এবং বলেন, ট্রাম্প বোঝেন না যে ইরানের জনগণ সাহসী, শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যত চাপ দেবেন, ইরানি জাতির দৃঢ়তা ততই বাড়বে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ থাকবেন ড. মুহাম্মদ ইউনূস

এবার সরানো হলো ৩ সচিবকে

প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি