টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 17, 2026 9:05 pm

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।

এক বিবৃতিতে কাৎজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ‘সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের’ নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য উল্লেখ করে কাৎজ বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন, তা বাস্তবায়ন আরও দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় দুই শীর্ষ নেতার নিহত হওয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।

এ সময় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা সদস্যদের প্রশংসা করেন তিনি। তবে ইরানের পক্ষ থেকে এখনো লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইবার নিরাপত্তা সক্ষমতা,ইতালির সহযোগিতা চাইলো বাংলাদেশ পুলিশ

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

নাসিরনগরে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

শেরপুরে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার