টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে ‘‘ঈদ’’ বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে বিক্রি হচ্ছে বাড়তি দামে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 18, 2026 8:34 pm

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার নোট কেনাবেচা বেড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী বাজার, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নোট কিনতে ভিড় করছেন।

প্রধান সড়কের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন বিক্রেতারা। তাদের সামনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার ঝকঝকে নতুন নোট সাজানো, কোথাও আবার বান্ডিল আকারে বিক্রি হচ্ছে। ক্রেতারা নোট দেখে, যাচাই করে দরদাম করছেন এবং পছন্দমতো কিনে নিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে নতুন নোটে সালামি দেওয়ার ঐতিহ্য এখনও দেশের পরিবারগুলোতে প্রচলিত। বিশেষ করে শিশুদের কাছে নতুন নোটের আকর্ষণ বেশি থাকায় ঈদ যত ঘনিয়ে আসছে, ততই এর চাহিদা বাড়ছে।

বিক্রেতারা জানান, ছোট মূল্যমানের নোটের চাহিদাই সবচেয়ে বেশি। তবে এসব নোট কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। যেমন ১০০ টাকার নতুন নোট কিনতে অনেক ক্ষেত্রে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, ব্যাংক থেকে সহজে নতুন নোট পাওয়া যায় না। ফলে বাধ্য হয়েই তারা বেশি দামে গুলিস্তান থেকে কিনছেন। তবুও ঈদের দিনে নতুন নোট দিয়ে সালামি দেওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হতে চান না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড় : নীরব বন বিভাগ

সাভারে ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আমেদি

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই খুন করা হয় যুবককে

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

সাভারে বিশেষ অভিযানে তিন মামলার আসামি আটক

মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধের ঘটনা আরো একজনকে ছাড়পত্র ছাড়পত্র দেওয়া হয়েছে ভর্তি রোগী ৩২জন ও ২জন আইসিইউতে আশঙ্কাজনক

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি