টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১( নাসিরনগর) আসনে নির্বাচিত  এম পি কে  নাগরিক গণসংবর্ধনা প্রদান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 23, 2026 4:18 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনে বিএনপি থেকে স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা এমএ হান্নান এমপি কে নাগরিক  গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার ২২ মার্চ  বিকালে উপজেলাবাসীর  আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণ-সংবর্ধনার দেয়া হয়। গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে জননেতা এম এ হান্নান এমপি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশ বরণ্য সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণ সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি  জননেতা এমএ হান্নান।

উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণ সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব ও ঢাকাস্থ নাসির নগর উপজেলা সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া  । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  অর্থ মন্ত্রণালয়ের সাবেক  অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান,গলা বিভাগে অধ্যাপক নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ রোকন উদ্দিন ভূইঁয়া, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, হবিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুর ইসলাম,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, জেলা বিএনপির নেতা ইব্রাহিম ভূইঁয়া রেনু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট  মোহাম্মদ  আবিদুল্লাহ, এডভোকেট  আমিনুল ইসলাম মনির, সৈয়দ শাফায়াত মোর্শেদ শুভ,চাতলপাড়ের প্রতিনিধি সোহরাব মিয়া,ভলাকুটের প্রতিনিধি  হাজ্বী বরকত উল্লাহ, গোয়ালনগরের প্রতিনিধি  রফিকুল ইসলাম বাচ্চু,কুন্ডার  প্রতিনিধি নজরুল ইসলাম,ফান্দাউকের প্রতিনিধি সার্জেন্ট সফিকুল ইসলাম,গুনিয়াউকের প্রতিনিধি আবুল হোসেন,ধরমন্ডলের প্রতিনিধি  আবদুল কাদির,পূর্বভাগের প্রতিনিধি মাহমুদুল হাসান,চাপরতলার প্রতিনিধি ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, হরিপুরের  প্রতিনিধি হাজ্বী তিতন ফকির, নাসিরনগর সদর ইউনিয়নের প্রতিনিধি সৈয়দ আবু সারোয়ারসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন,আপনারা আমাকে নির্বাচিত করেছেন,আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। যে প্রত্যাশায় আমাকে বিজয়ী করেছেন আমি তা পূরণ করতে চেষ্টা করবো। আধুনিক নাসিরনগর  রূপে গড়ে তুলব। আমি নাসিরনগরের মাটি ও মানুষের সাথে আছি-থাকব।  আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

দেশে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু

গ্যাস ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

রাজধানীতে আজ সবনিম্ন তাপমাত্রার রেকর্ড

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

দুই সিটির ২৭টি হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন দিয়াবাড়ী হাটের সর্বোচ্চ দর ১৪ কোটি ১৫ লাখ টাকা

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামের উলিপুরে মহিষ চু//রি করে পালানোর সময় আটক ৩