টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 17, 2025 5:44 pm

মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ি বাসার সামনেই রাস্তা পারাপারে সময় ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কায় সমৃদ্ধা রয়(০৬)নামেএক শিশু নিহত।

শনিবার(১৭ মে)বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা মহানন্দ রয় জানান, আমার মেয়ে স্থানীয় স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী
আজ বিকেলে তার মায়ের সাথে গানের স্কুল থেকে বাসায় ফেরার সময় বাসার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি সদর এলাকায়। আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আমার এক ছেলে এক মেয়ে ও ছিল বড় মা সঞ্চিতা রয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত

বন্ধুকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ গুম, ৫ মাস পর মিলল ৭৭টি হাড়

কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেটের লাইনম্যানের মৃত্যু

ভূরুঙ্গামারী হাসপাতালে সাংবাদিক মাইদুলকে তথ্য সংগ্রহে কর্মচারীর বাঁধা ও মানহানি মানববন্ধন: পরিদর্শনে ইউএনও ও ওসি

সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা