টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াল ” বাগীশিক”। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
March 26, 2026 3:22 pm

সীতাকুণ্ড বহরপুর গ্রাম-এ সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। গত ২৩ মার্চ -এ সংগঠনটির উদ্যোগে বিশ্বমানবতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, জেলা সাংসদের পৃষ্ঠপোষক রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসকিন চৌধুরী, দেবব্রত গোলদার, উজ্জ্বল চন্দ্র নাথ, প্রিয়ম দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি অমর শীল, উপদেষ্টা ডাঃ মানিক লাল দাশ গুপ্ত, পংকজ মন্ডল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভগীরথ দে, নিকাশ দাশ, হৃদয় দাশ, লক্ষীকান্ত চৌধুরী, উত্তম দে, সবুজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব।

বাগীশিকের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল -এ সংঘটিত এই অগ্নিকাণ্ডে দশটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্লাস্টিক  কারখানার মধ্যে বিষ পানে কিশোরীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯

প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, আহত ২০

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালের

ইরানে অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি,জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ শীর্ষ ১২ কর্মকর্তা বরখাস্ত

মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি

রাজধানীর লালবাগ বিভাগে ডিবি’র ব্লক রেইডে গ্রেফতার ২১