টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস

প্রতিবেদক
নাজমুল হাসান
March 26, 2026 8:23 pm

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ড. কেরামত আলী এমপি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-একরাম, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। তাদের এই ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবহ।

শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড

ম্যাকাই টেস্টে রেকর্ডগড়া বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ