টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
March 27, 2026 2:18 pm

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আব্দুল মান্নান হাওলাদার (৮৫) নামের এক যুদ্ধ অপরাধী কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৬মার্চ)রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী মোঃ সুজন জানান,রাতের দিকে আব্দুর রহমান কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান,আব্দুর রহমান কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী কয়েদি হিসাবে ছিলেন কয়দি নাম্বার ৭২৯০/এ, মিনিট নং ৬৪/২৬ গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত হাসান আলি হাওলাদারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চান প্রধানমন্ত্রী

দেশজুড়ে বিজিবি’র অভিযান মার্চ মাসে ১৬৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী