টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 31, 2026 4:15 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঠিক ১৮ মাস আগের লেবাননে চালানো পেজার হামলার মতোই সহজ হবে। সূত্র: মিডল ইস্ট আই।

নেতানিয়াহু ট্রাম্পের সামনে লেবাননের সেই ‘দুঃসাহসিক অভিযান’কে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, যেখানে হিজবুল্লাহর নেতৃত্বকে নিমিষেই ধসিয়ে দেওয়া হয়েছিল। ট্রাম্পও হয়তো এই ফাঁদে পা দিয়ে নিজেকে এমন এক প্রেসিডেন্ট হিসেবে কল্পনা করছেন, যিনি জর্জ ডব্লিউ বুশের ব্যর্থ হওয়া ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠন’ মিশন সফল করবেন। সোমবার (৩০ মার্চ) মিডল ইস্ট আই-তে প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে জোনাথন কুক দাবি করেছেন, নেতানিয়াহু অত্যন্ত চাতুর্যের সঙ্গে ট্রাম্পকে ইরান যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন যাতে তিনি চাইলেও আর এই পথ থেকে সরে আসতে না পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে ট্রাম্পের উচিত ছিল লেবাননের কথিত সাফল্যের দিকে না তাকিয়ে গাজায় ইসরায়েলের নৈতিক ও কৌশলগত পরাজয়ের দিকে নজর দেওয়া। গত আড়াই বছর ধরে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। বরং ইসরায়েলি বাহিনী এখন একটি নির্দিষ্ট নিরাপদ অঞ্চলে পিছু হটতে বাধ্য হয়েছে।

ইরান ইতিমধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানছে। তেহরান এখন বিশ্ব অর্থনীতিকে জ্বালানি সংকটে ফেলে পশ্চিমাদের দেওয়া দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিচ্ছে। গাজার সমতল ভূমির টানেলের চেয়ে ইরানের পাহাড়ি ভূখণ্ড ও গ্রানাইট পাথরের গিরিখাতগুলো সামরিকভাবে অনেক বেশি সুবিধাজনক।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হয়তো ইরানের দৃশ্যমান সামরিক কাঠামো ধ্বংস করছে, কিন্তু গাজার মতোই মাটির নিচে বা দৃষ্টির আড়ালে থাকা ইরানের প্রকৃত শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে যুদ্ধের নিয়ন্ত্রণ আর তার হাতে নেই; বরং ইসরায়েল ও ইরানই এখন মূল চালিকাশক্তি।
ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো ইরানে স্থিতিশীলতা নয় বরং বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা চায় ইরান একটি ভেঙে পড়া রাষ্ট্রে পরিণত হোক, যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি না থাকে। অন্যদিকে, ট্রাম্প চাচ্ছেন বিশ্ব বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যাতে মার্কিন অর্থনীতি ধসে না পড়ে। কিন্তু ইরানের ওপর ট্রাম্পের কোনো বিশ্বাসযোগ্যতা নেই কারণ তিনি অতীতে পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছেন এবং আলোচনার মাঝপথে হামলা চালিয়েছেন।

তেহরান এখন যুক্তরাষ্ট্রকে এমন এক শিক্ষা দিতে চায় যা ওয়াশিংটন সহজে ভুলবে না। ট্রাম্প এখন খাগ দ্বীপ দখলের পরিকল্পনা করলেও ইরান সেখানে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছে। জোনাথন কুকের মতে, ট্রাম্প এই ‘চিকেন গেম’ বা স্নায়ুযুদ্ধে জয়ী হওয়া তো দূরের কথা, বের হওয়ার পথটুকুও খুঁজে পাবেন না কারণ ইসরায়েল সেই পথগুলো সযত্নে বন্ধ করে দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পরমাণু শক্তির অধিকারে সমর্থন জানাল চীন, শান্তি আলোচনার আহ্বান

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালে

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে: মির্জা ফখরুল

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন