টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 5, 2026 7:08 am

হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

এরা হলো- মোঃ হানিফ (৩১), মোঃ হান্নান (৫২), মোঃ হাফিজ হাওলাদার (৩০), মাইকেল (৫০), মোঃ ফারহান (৩০), মোঃ শাওন (২৮), মোঃ মানিক (৩২), মাহমুদা (৩৫), মোঃ হাসান (৩৫), মোঃ সুমন (৪৮), মোঃ মানিক (৩৭), রিপাত (২৪), মোঃ আরিফ (২৮), মোঃ জহিরুল ইসলাম (৩৮) মোঃ আনসারুল্লাহ (২৫), মোঃ সাকিব আহমেদ (২০), মীর আবিব ওরফে জয় (২২), হিটলার (৩৮), মোঃ ফারুক (৩৫), মোঃ মানিক মিয়া (২৯), মোঃ সুমন (৪০), মোঃ নাহিদুল ইসলাম (৩০), মোঃ রোমান হোসেন (২১), সাদিম হাওলাদার ওরফে সজীব (৩৫), মোঃ শাহাদাৎ (২৪), মোঃ শহিদুল ইসলাম (৩৪), আমির হামজা পনির (৩১), মোঃ সালাউদ্দিন (২৮) ও একজন কিশোর অপরাধী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৯ টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১২ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া একটি বাসা থেকে দুই বোনের মারাদহ উদ্ধার করেছে পুলিশ

জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা রুবেল গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে বাংলা নববর্ষ উৎযাপন প্রস্তুতি সভা

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

কুমিল্লায় শতবর্ষী গাছ কাটার অভিযোগ, জানে না বিষয়টি কেউ!

তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত