টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক-ফুটপাতে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 5, 2026 7:14 am

নগরজুড়ে সাধারণ মানুষের ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়মের অভিযোগে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৮ টায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গত শনিবার (৪ এপ্রিল ) দিনব্যাপী ডিএমপির ট্রাফিক পুলিশ পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড,বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ৪টি প্রতিষ্ঠান ও একজনকে ৭ হাজার টাকা জরিমানা ও একজনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে গোলাপবাগ মোড় থেকে ধলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৬ জন ব্যবসায়ীকে মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, পান্থপথ থেকে গ্রীনরোড পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৩৫টি ভিডিও মামলা ও ৪টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সনি স্কয়ার ঈদগামাঠ, রাইনখোলা ও চিড়িয়াখানা রোড এলাকায় এলাকায় পরিচালিত অভিযানে ৪টি দোকান ৬৭ হাজার টাকা জরিমানা, একজনকে গ্রেফতার, ৪ জনের নিকট মুচলেকা গ্রহণ, অন্যান্য ধারায় ৪টি ও ৪টি ভিডিও মামলা করা হয় এবং এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রীজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ৩০টি দোকানে মোট এক লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, টাউনহল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে ৩টি দোকানে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯টি দোকানকে সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ৫০টি দোকানে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়।

উল্লেখ্য, রাজধানীজুড়ে ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত অভিযানে সর্বমোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান কর হয়।

যানবাহন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃংখলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী টি-টোয়েন্টি শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা

আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দে প্রস্তুত মার্কিন বাহিনী!

শোক বার্তা

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নাসিরনগরের অসহায় পরিবার ঈদ উপহার সামগ্রী বিতরণ

খাবারে তেলাপোকা-ছারপোকা, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন