টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা ইস্যু ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 6, 2026 7:31 pm

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।

এতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেইলি স্টারে হামলা: আনোয়ার ২ দিনের রিমান্ডে

ইসরায়েলে একযোগে হামলা চালালো ইরান-হিজবুল্লাহ, ইসরায়েলর ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

নারায়ণগঞ্জ ফতুল্লা গিরিধারা গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

রাবি ছাত্রদলের সহায়তায় পরীক্ষা দিল ভর্তিচ্ছু শিক্ষার্থী

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুলের

রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার