টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 7:34 pm

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসা চলছে মির্জা আব্বাসের। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন নিয়মিত থেরাপিও দেওয়া হচ্ছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, বৃহস্পতিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে নজরুল ইসলাম খানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে

ব্রাজিল আর্জেন্টিনার দুই কিংবদন্তি আসছেন ঢাকায়

দক্ষিণ বুড়িশ্চর শ্রীশ্রী মগধেশ্বরী সেবাখোলা মন্দিরে ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ২,নিখোঁজ ২১

১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি, বিদ্যুৎ সংযোগ চালু করতে পারেননি এসিল্যান্ড

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ইরান

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ