টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 6:50 pm

২০১২ সালে এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন দুই বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর আর কোনো বাংলাদেশি নারীকে এভারেস্ট অভিযানে দেখা যায়নি। সেই বিরতি ভাঙতে এবার অভিযানে যাচ্ছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।

এভারেস্ট যাত্রা সম্পর্কে নুরুন্নাহার নিম্নি জানান, তিনি আগামী ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবেন। কাঠমান্ডু হয়ে লুকলা পৌঁছে সেখান থেকে এভারেস্ট বেসক্যাম্পে যাবেন তিনি। নেপালের ‘এইটকে এক্সপেডিশন’-এর সঙ্গে তার এ অভিযান প্রায় ৫০ দিনের। সাধারণত মে মাসের ১৫ থেকে ২৩ তারিখের মধ্যে শৃঙ্গে আরোহণের চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এভারেস্ট জয়ের স্বপ্ন কবে থেকে দেখছেন—এ প্রশ্নের জবাবে নিম্নি বলেন, “২০০৬ সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রথম বর্ষে পড়ি। ফিল্ডওয়ার্কে সীতাকুণ্ডে গিয়েছিলাম। চন্দ্রনাথ পাহাড়ের ওপর উঠে মনে হয়েছিল, আমি যেন এভারেস্টে উঠেছি! সেখান থেকেই পাহাড়ের প্রতি আলাদা টান তৈরি হয়।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বেশির ভাগ সময়ই বান্দরবানের পাহাড়ে ঘুরেছি। আমার বাড়ি রংপুরে; তবে ছুটিতে যতবার না বাড়ি গেছি, তার চেয়ে বেশি গেছি পাহাড়ে।

চাকরিজীবনে যুক্ত হলেও পাহাড়ের টান কমেনি উল্লেখ করে তিনি বলেন, বরং তা আরও বেড়েছে। ভুটানের পাহাড়, ভারতের সিকিমের পাহাড়, এরপর নেপাল। ২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্পে ঘুরে এসে মনে হলো, আরও উঁচুতে যাওয়া দরকার। পরের বছর এভারেস্ট বেসক্যাম্প ট্রেক করি। সেই অভিজ্ঞতা আমাকে নতুন করে ভাবায়। তখনই বুঝি, শুধু ট্রেকিং নয়, পর্বতারোহণে সিরিয়াসভাবে এগোতে হবে। এরপরই প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নিই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চিফ হুইপ

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

সাবেক এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালের

ফরিদপুর মহাসড়কে মৃত্যুফাঁদ

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার নোটিশটি বৈধ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দাবিতে আগামীকাল থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

নাসিরনগরে সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত