টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 10, 2026 9:54 pm

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, ইরান এমন কোনো যুদ্ধবিরতি চায় না যা শত্রুপক্ষকে পুনরায় হামলার সুযোগ করে দেয়। তেহরান-এ আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়েও কথা বলেন তিনি। সূত্র: আল–জাজিরা।

তার বক্তব্যে স্পষ্ট করা হয়, সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরান নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের মেহের নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনো সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয়। কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের (মধ্যস্থতাকারী) স্পষ্ট জানিয়েছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর মৃত্যু

বাস ও কভার ভ্যানের সংঘর্ষে নিহত দুই ও আহত দশজন

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান

কুমিল্লায় শতবর্ষী গাছ কাটার অভিযোগ, জানে না বিষয়টি কেউ!

কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-১০

ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,‘ প্রধান আসামি আটক!

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার