টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের উৎসবের চারদিনে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 7:58 am

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৪ জন। একইসঙ্গে এ সময় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দেশটির রাজধানী ব্যাংককেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত চার দিনে দেশটিতে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা যায়, এরইমধ্যে সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে থাইল্যান্ডে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে দেশটিতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাগজবিহীন যানবাহনে তেল সরবরাহ বন্ধে শিবগঞ্জে প্রশাসনের অভিযান

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

মুক্তিযুদ্ধে বিজয় হলেও, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: স্পিকার

দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

হজের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা ২৪ জুন আগামীকাল

মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে: ডিএসসিসি প্রশাসক

জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে