টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের কোচ হতে এক সপ্তাহে আড়াইশ’র বেশি আবেদন

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
April 17, 2026 8:39 am

গত ৯ এপ্রিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ২৫০টিরও বেশি আবেদন জমা পড়েছে। যা বেশ আশাব্যঞ্জক বলে মনে করছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

হামজা-সামিতদের দায়িত্ব নিতে আবেদন করেছেন হাই-প্রোফাইল কোচরা। যা আগে কখনও দেখা যায়নি। এবার ফুটবল বিশ্বকাপে নাম লেখানো এল সালভাদরের এক সময়ের হেড কোচ ডেভিড ডোনিগার আবেদন করেছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া আবেদন করেছেন ভারত ও ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগর স্টিমাচ। তার সময়ে দুটি সাফ জিতেছে ভারত। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন এবার ফুটবল বিশ্বকাপে নাম লেখানো এল সালভাদরের এক সময়ের হেড কোচ ডেভিড ডোনিগার।

ফরাসি ক্লাব নিস ও পিএসজির নারী দলের সাবেক কোচ দিদিয়ের ওলের কাছ থেকেও সিভি পেয়েছে বাফুফে। আবেদনকারীদের মধ্যে আরও আছেন গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া ও মিয়ানমার জাতীয় দলে কাজ করা জার্মানির অ্যান্টেইন হেই।

বাংলাদেশ দলের কোচ হতে চেয়ে এত আবেদন দেখে বেশ অবাক ফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, গত বুধবার (১৫ এপ্রিল) আমি খোঁজ নিয়েছি যে কয়টা আবেদন পড়েছে এবং আপনারা জেনে খুশি হবেন এটা অবিশ্বাস্য; ২৫০ এর অধিক আবেদন পড়েছে। আমি মনে করি এটাও কিন্তু ফুটবলের একটা অনেক বড় অর্জন; যে আমাদের জাতীয় দলের জন্য এত লোক আবেদন করেছে। আমাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক।

কোচ বাছাইয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজে সাক্ষাৎকার নেবেন জানিয়েছে ফাহাদ করিম বলেন, ২৫০ থেকে খুব সম্ভবত ৫০ জনের একটা পুল করা হবে। তারপর অবশ্যই আমাদের সভাপতি নিজে সাক্ষাৎ নেবেন। কারণ এই পর্যায়ে সাক্ষাৎকার তিনি নিজে নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

সকল ষড়যন্ত্র একসাথে রুখে দিতে হবে: আমিনুল হক

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ। স্বামী গ্রেফতার

‎ঢাকা বিমানবন্দর ত্যাগ করলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঈদের আনন্দে মুখরিত নাসিরনগর ডাকবাংলো  উপচে পড়া ভিড়ে প্রাণবন্ত পরিবেশ

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে