টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সবুজবাগের ডেকে নিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 12, 2025 4:03 pm
অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মো. জাকির হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বালু চাপা অবস্থার ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত জাকির প্লাস্টিকে বোতলের ব্যবসা করতেন বলে জানান স্বজনরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই শফিকুল জানান, আমার ভাই প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।

 

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর টিলায় ওই ব্যক্তির মরদেহ চাপা দিয়ে রাখা হয়। এলাকাবাসী জানতে পেরে বিষয়টি পুলিশকে জানায়। সকালের দিকে খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে পূর্বের শক্রতার ধরে এই ঘটনাটি ঘটতে পারে। তবুও আমরা তদন্ত করছি বিস্তারিত জানার জন্য। আটক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮

বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে

বীরগঞ্জে চিকিৎসার আশায় রোমেনা, অর্থাভাবে ছেলের পড়াশোনাও অনিশ্চিত

বীরগঞ্জে সুজালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

তিতাসে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা

৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

হরমুজ প্রণালি দখলে নেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র

নাসিরনগরে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রফতার-১

পুলিশ সেজে সাংবাদিকের নম্বর হ্যাক, পরিচিতদের কাছে টাকা দাবি হ্যাকার চক্রের

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪