টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁওয়ে এক শিক্ষার্থীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 13, 2025 10:59 am
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়া পাড়া এলাকার একটি বাসায় মোঃ সাইদুল বাশার সীমান্ত(২৪)নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

বৃহস্পতিবার(১২ জুন)রাত সাড়েএগারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের মা সাহেরা খাতুন জানান, আমার ছেলে মিরপুর কর্মাস কলেজের(বিবিএ)এর শিক্ষার্থী ছিলেন।দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের লোহার হুকে রডের সাথে গলায় ক্যাবলের তারে পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরে বালুটেক এলাকার মোঃ মিরাজ মিয়ার সন্তান।বর্তমানে খিলগাঁওয়ের সিপাইবাগ ভূইয়াপাড়া এলাকার ২৯১/১ নং বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক

বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু

তিতাসে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন সরওয়ার

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

মিরপুর বিআরটিএ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি

রাজধানীর পুরান ঢাকার জজ কোর্টে হাজিরা দিতে এসে গুলিতে প্রান গেল মামুনের

অনলাইন জুয়ার আড়ালে টাকা পাচার, সিআইডির জালে আট জুয়াড়ি

ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং: ইসরায়েলকে চীনের সর্তকবার্তা