টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশে জিলকদের চাঁদ,ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:41 pm

এক অভূতপূর্ব ঘটনার মধ্যদিয়ে শুরু হলো হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতেই আকাশে ধরা দিল জিলকদ মাসের নতুন চাঁদ। এই পর্যবেক্ষণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচিও। সূত্র: গালফ নিউজ।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, এই চাঁদ দেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।

সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে ডাঃ শফিকুর রহমান

ঝুনাগাছ চাপানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন

পটিয়ায় রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মত নবাগত স্কাউট ছাত্রদের দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চীন সফর শেষে দেশের পথে তারেক রহমান

বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী

‎দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আগে ধরা হবে: আমান উল্লাহ আমান

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ