টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বরিশাল ব্যুরো
April 20, 2026 4:15 pm

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে দেশে বিদ্যমান জ্বালানি সংকটের জন্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দায়ী। তিনি ব‌লে‌ন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। সোমবার (২০ এপ্রিল) দুপু‌রে ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে টিকা কার্যক্রম উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

মন্ত্রী আরও ব‌লে‌ন, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীণ ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন করেছিল। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালির সমস্যায় পড়তে হতো না দেশকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জ‌হির উ‌দ্দিন স্বপন বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না। যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায়, সেকারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে এবং তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।

মন্ত্রী বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।

সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে জ‌হির উ‌দ্দিন স্বপন ব‌লে‌ছেন, ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লসহ ব‌রিশা‌লের সকল হাসপাতা‌লের সংক‌টের খবর আমা‌দের কা‌ছে র‌য়ে‌ছে। সেই সংকট কিভা‌বে সমাধান করা যায় সেই ল‌ক্ষ্যে আমরা কাজ কর‌ছি। মফস্ব‌লেই যা‌তে সকল চি‌কিৎসা পাওয়া যায় সেই ‌দিক নি‌য়ে কাজ কর‌া হ‌চ্ছে।

টিকা কার্যক্রম উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা: শ‌্যামল কৃষ্ণ মন্ডল, ব‌রিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, জেলা সি‌ভিল সার্জন মনজুর এ এলাহী, পু‌লিশ সুপার এ জেড এম মোস্তা‌ফিজুর রহমান প্রমূখ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

বীরগঞ্জে সিংড়া ফরেস্টের নবনির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা

কাস্টমস কমিশনারকে অপসারণের দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে,জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন

ফিলিস্তিনে মুসলিমদের জন্য বন্ধ ইব্রাহিমি মসজিদ, কারফিউ জারি

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট, কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’মানিক গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল