টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারী চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
April 20, 2026 8:58 pm

রাজধানীর ওয়ারী বলদা গার্ডেন এলাকায় চলন্ত রিক্সা থেকে পড়ে মোঃ আসিফ (২৪) নামের এক যুবকের মৃত্যু।

সোমবার(২০ এপ্রিল)বিকেল সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ সালমান ফার্সি জানান,বিকেল ৪টার দিকে ওয়ারী বলদা গার্ডেন এলাকায় রিক্সা করে বনগ্রাম বাসা যাবার পথে হঠাৎ রিক্সা থেকে নিচে পড়ে এক যুবক আহত হন।পরেআমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত যুবকের বাসা,ওয়ারীর বনগ্রাম কাজী অফিস এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক

৩৫৫ কেজি নকল ঘি জব্দ, জরিমানা গুনলেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী

আবু সাঈদ হত্যা মামলা বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড

জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া

দ্রুতগামী বাসের ধাক্কায় মিশুকে থাকা আরোহী নিহত ১ ও আহত ৬

বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, প্রাধান্য পাবে মেধা-পরিচ্ছন্ন ভাবমূর্তি

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান

অসহায় পরিবারের বসতঘর নির্মা‌ণে ঢেউটিন বিতরণ ক‌রে‌ছে নানিয়ারচর সেনা জোন