টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 11:24 pm

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, তিনি ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। গতবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

যাত্রীবাহী বাসের বাক্সে দম বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাগলের মৃত্যু

নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মী গুলিবিদ্ধ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী