টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 7:24 pm

দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে ‘না’ বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন—আমরা মেনে নেব। তিনি আরও বলেন, ৫ কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে আপনাদের সেই ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) খারিজ করে দিয়েছে। জনগণের সেই সামনে আপনাদের ওই আপত্তির কোনো কার্যকারিতা নেই। শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্ন সেখানেও নোট অব ডিসেন্ট নেই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে দেড় বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাবে? বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত এই আকাঙ্ক্ষা আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি বরণ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ৫ আগস্টের বিপ্লব থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সবাইকে আহ্বান জানাবো ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ মিছিল, সেমিনার গোল টেবিল দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে, জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন। রাজপথেও লড়াই চলবে। জুলাইয়ে রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী : জহির উদ্দিন স্বপন

হুমকির মুখে দেশীয় মাছ, নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য

ইউকে নাগরিকের মৃত্যু

সকালে শারীরিক চর্চা করার সময় ইউকে নাগরিক এর মৃত্যু

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী,জনভোগান্তি চরমে

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

মায়ের মৃত্যুতে ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অচেতন অবস্থায় পড়েছিল রাস্তায় এক যুবক ঢমেকে মৃত্যু