টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে আটক ও সাজা প্রদান

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 25, 2026 11:32 pm

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে| উপজেলার ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ|

গতকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে| এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়|

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মোঃ রনি (২৫), ডাঙ্গী পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রানা মিয়া (২২)|

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন|

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম| দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ| বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সাভাবিক রয়েছে|

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার নতুন শত্রু খুঁজছে ইসরায়েল,তালিকায় শীর্ষ টার্গেটে পাকিস্তান–তুরস্ক

কেরানীগঞ্জের ট্রাক উল্টে একদিন মজুরের মৃত্যু

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান মহাপরিচালক মহোদয়ের

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু