টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে পুলিশের ২৬৯৫ মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 11:50 pm

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২ হাজার ৬৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৮টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে।

এদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ১৭৩টি সিএনজি ও ২৯০টি মোটরসাইকেলসহ মোট ৬০৫টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৯৩টি সিএনজি ও ৩৬৩টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে।

এদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৩১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বিয়ের পিড়িঁতে নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত: মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের অস্ত্র মামলার রায় আজ

ঢামেকের সামনে মরদেহ ফেলে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত ও ডেমরা থেকে গ্রেপ্তার তিন

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মিত্র বাহিনী