টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 22, 2025 8:32 pm

রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২২জুন) রাতে তাকে গ্রেফতার করে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার(এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, মনিপুরী পাড়া এলাকা থেকে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জেই সুনির্দিষ্ট তিনটি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রে বসছে সিসিটিভি-জ্যামার  থাকছে ১১ নির্দেশনা

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঝিনাইদহে স্কুল শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল

রাউজান পশ্চিম গুজরায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের উদ্যোগে শিক্ষা সহায়তা বৃত্তি ও পুরস্কার বিতরণ

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে: পোপ