টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026 7:29 am

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের সাক্ষাৎ হয়।

জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষাতের অনুমতি দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুমতি পাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তাকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন। পরে আবার তাকে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে একই মামলায় দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরদেহ সনাক্তে চেষ্টা চলছে

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদি-সহ ৩৯৬ টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার-সহ ২ জন গ্রেফতার

রাজধানীতে আজ সবনিম্ন তাপমাত্রার রেকর্ড

রাজারহাটে ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

তিতাসে মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক ডিএমপি

মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না- কুমিল্লায় ডাঃ শফিকুর রহমান