টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026 7:47 am

শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানের এই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়।

আইআরজিসি তাদের বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’ কোনোভাবেই দুর্বলতা নয়। বরং এই সংযম যেকোনো মুহূর্তে ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কোনো ধরনের নতুন আগ্রাসনের প্রতিক্রিয়ায় এমন পাল্টা হামলা চালানো হবে, যা শত্রুর প্রত্যাশার চেয়েও ভয়াবহ হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী তাদের দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমতাবস্থায় ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান বরাবরই তাদের কৌশলগত ‘ধৈর্য’কে আত্মরক্ষার অংশ হিসেবে দাবি করে আসছে। তবে বর্তমান এই কঠোর বিবৃতি প্রমাণ করে যে, পরিস্থিতি যেকোনো সময় নতুন কোনো দিকে মোড় নিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে,‘ডিভাইস,সহ গ্রেফতার ৬ জন

কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী

দেশনেত্রী বেগম খালেদা জিয়া: নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

বাড্ডায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা